• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের কর্মসুচীর অংশ হিসেবে
১৯ আগষ্ট বান্দরবানে হাট-বাজার ও দোকাপাট বর্জনের ডাক দিয়েছে জেএসএস

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2015   Monday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ১৯ আগষ্ট বান্দরবান জেলায় সকল হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচির ডাক দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)। কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে  জেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করেছে জেএসএস-এর নেতা-কর্মীরা।

জেএসএস সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত বছর ২৯ নভেম্বর ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে রোড ম্যাপ ঘোষনা না করলে ১ মে থেকে অসহযোগ আন্দোলন করা হবে বলে সরকারকে আল্টিমেটাম দেন। তবে ওই সময়ে আন্দোলনে না গিয়ে সরকারকে সময় দেয়া হয়। কিন্তু সরকার চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষনার দূরের কথা বরং চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী কার্যক্রম গ্রহনের মাধ্যমে জুম্মদের জাতিগতভাবে নির্মূলীকরনের কাজ জোরালোভাবে করে চলেছে। এমনিতর বাস্তবতায় জুম্ম জনগনের জাতীয় অস্তিত্ব ও আবাসভুমির অস্তিত্ব রক্ষার স্বার্থে এবং জুম্ম জনগনসহ পার্বত্য আধিবাসীদের সনদ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনাঙ্গ বাস্তবায়নের লক্ষে জনসংহতি সমিতি নিয়মতান্ত্রিক উপায়ে অসহযোগ আন্দোলনে অবর্তীন হতে বাধ্য হয়েছে। তাই ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ১৯ আগষ্ট(বুধবার) বান্দরবান জেলা ব্যাপী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল হাট-বাজার বর্জন কর্মসুচীর ডাক দেয়া হয়েছে।

এদিকে কর্মসূচিকে সফল করতে পাড়ায়-পাড়ায় বা গ্রামে গ্রামে পিসিজেএসএস ও অঙ্গ সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতাকর্মীরা প্রচারণা চলাচ্ছেন। সোমবারও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচার-প্রচারণা চালিয়েছেন নেতাকর্মীরা।

পিসিজেএসএস জেলা শাখার সভাপতি উচ মং মার্মা বলেন, দীর্ঘ ১৮ বছর অতিক্রান্ত হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করেনি সরকার। মৌলিক বিষয়কগুলোর মধ্যে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইন, প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, পিসিজেএসএস সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরপে সন্তু লারমা ঢাকায় ২৯ নভেম্বর চুক্তির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চুক্তি বাস্তবায়ন করা না হলে পহেলা মে থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। ঘোষনা অনুযায়ী অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বান্দরবান জেলায় একদিনের বাজার বর্জনের ডাক দেয়া হয়েছে।

উল্লেখ্য, একই দাবীতে ২৮ জুলাই রাঙামাটি জেলায় হাট-বাজার ও দোকানপাট বর্জন কর্মসূচি পালন করেছিল জেএসএস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ