• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

রাঙামাটিতে হেডম্যান ও নারী কারবারীদের দিন ব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে হেডম্যান ও নারী কারবারীদের নিয়ে দিন ব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালার আয়োজন করা হয়।

স্থানীয় সাবারং রেষ্টুরেন্টে নারী সংগঠন হিমাওয়ান্তির উদ্যোগে এবং সিএইচটিডিএফ-ইউএনডিপি-এর সহায়তায় ইয়ুথ এম্পাওয়ারিং সল্যুশন (ইয়েস) প্রকল্পের আওতায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিএইচটিডিএফ-এর জেন্ডার ও লোকাল কনফিডেন্স বিল্ডিং-এর টিম লীডার ঝুমা দেওয়ান, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রীতা চাকমা, হেডম্যান ও কারবারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, ১০১নং মগবান মৌজার হেডম্যান সুজিত দেওয়ান ও শুকরছড়ি মৌজার হেডম্যান কাবেরী রায়। অনুষ্ঠান সঞ্চালনা ও সভাপতিত্ব করেন হিমাওয়ান্তির নির্বাহী পরিচালক টুকু তালুকদার। কর্মশালায় চাকমা সার্কেলের বিভিন্ন মৌজা থেকে মোট ৩০ জন হেডম্যান ও নারী কারবারী অংশ নেন।

কর্মশালায় বলা হয়, চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় তাঁর সার্কেলের ১শ এর  অধিক নারী কারবারীকে নিয়োগ দিয়েছেন, যা নারী ক্ষমতায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ।

দিন ব্যাপী কর্মশালায় নারী কারবারী নিয়োগের সুফল এবং ভূমিকা, দায়িত্ব-কর্তব্য ও নারী কারবারীদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা  ছাড়াও চাকমা রাজার পরামর্শ স্মারক মূলে হেডম্যান ও কারবারীর বিচার পদ্ধতি এবং চাকমা সম্প্রদায়ের ব্যক্তিগত পারিবারিক আইন নিয়ে মতবিনিময় করা হয়।  

কর্মশালায় নারী কারবারীদের নেতৃত্ব বিকাশ, ১৯০০ শাসন বিধি এবং দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষনের প্রয়োজনীয়তা রয়েছে বলে বক্তারা সুপারিশ করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ