• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2025   Tuesday

প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ আগষ্ট) বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি পালনে বিলাইছড়ি যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়ো্জন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহম্মদ প্রমূখ। উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী, “দৈনিক রাঙ্গামাটি” পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি অসীম চাকমা এবং দুইজন যুব  মিলন কুমার খীসা ও মৈত্রী চাকমা।  

আলোচনা সভা শেষে ১৫ জন যুব ও যুবার মাঝে ঋণ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি  মোট ১২ লক্ষ ৫০ হাজার টাকার চেক ঋণ গ্রহীতাদের হাতে তুলে দেন।  
সভায় বক্তারা বলেন, পড়াশোনা শেষে চাকরির আশায় না থেকে প্রযুক্তিগত  প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বীতা অর্জন করার জন্য উপস্থিত যুবদের আহবান জানানো হয়। এবং গৃহীত ঋণগুলো যথাযথ প্রকল্পে সঠিকভাবে প্রয়োগ করার জন্য বলা হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ