• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পর্যটন স্পটে যত্রতত্র প্লাস্টিক বোতল,ফুটপাত দখল দুঃখজনক-জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2025   Thursday

রাঙামাটিতে বিভিন্ন পর্যটন স্পটে যত্রতত্র প্লাস্টিক বোতল, ট্যুরিস্ট বোটে ডাষ্টবিন না থাকা, রাস্তায় গবাদি পশুর বিচরণ, ফুটপাত দখল ইত্যাদি দুঃখজনক বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি পৌরসভা কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত ও কার্যকরী পদক্ষেপের মাধ্যমে নাগরিক প্রত্যাশা পুরণের অনুরোধ জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা পরিবেশ রক্ষায় অত্যন্ত সোচ্চার। সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ের মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি ভেদভেদীর মুখে খোলা ডাম্পিং জোন নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেন।
বৃহস্পতিবার রাঙামাটি  সেবাগ্রহীতাদের সাথে পৌরসভা কেন্দ্রিক পৌরবাসীর ভাবনা, প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক কর্মশালায় কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন। 
পৌরসভা হলরুমে  সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায়  কর্মশালার সভাপত্বি করেন রাঙামাটি পৌর প্রশাসক মো: মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ মনছরুল হক,সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার প্রমুখ। 
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন বলেন, আমরা জনগণের প্রত্যাশা পুরণে বদ্ধ পরিকর। আপনাদের সকলের সহযোগিতায় উত্থাপিত ইস্যুসমূহ নিয়ে সঠিক পরিকল্পনায়  কার্যক্রম পরিচালনা করলে একটি জনবান্ধব পৌরসভায় পরিণত হবে বলে আমার বিশ্বাস।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে উন্মুক্ত আলোচনায় সেবাগ্রহীতারা জন্মনিবন্ধন ও মৃত্যু সনদ ভুল করা, নিয়মিত ময়লা অপসারণ না করা, পাবলিক টয়লেট নির্মাণ করা, অবৈধ স্থাপনা দখলমুক্ত করা, সড়ক বাতি দেয়া, কমিউনিটি সেন্টার তৈরি করা, প্লাস্টিকের বদলে পৌরসভা কনফারেন্স টেবিলে কাচেঁর বোতল ব্যবহার করা, যৌক্তিক কর আরোপ ও যথাযথ আদায় করা, গবাদিপশু বিচরণ, বেওয়ারিশ কুকুর, ভাসমান মানসিক প্রতিবন্ধি (বিশেষ করে নারী মানসিক প্রতিবন্ধি), বিভিন্ন স্থানে সড়ক মেরামত করা, এলাকায় সচেতনতামূলক সেশন পরিচালনা করা, ছাউনীযুক্ত ডাস্টবিন স্থাপন করা, পৌর মার্কেট সংস্কার করা, মাদক নিয়ন্ত্রণে কাজ করা, বাল্যবিবাহ রোধে পৌরসভা থেকে বয়স বেশী দেখিয়ে জন্মনিবন্ধন করানো বন্ধ করা, মশক নিধন নিয়মিত পরিচালনা করা, পর্যটকদের সচেতনতার জন্য কিছু বিলবোর্ড স্থাপন করা, মোবাইল কোর্ট পরিচালনা করা, অবৈধ সিএনজি স্টেশন মুক্ত করা, শহরে টাউন বাস সার্ভিস চালু করা, বনরূপাস্থ কবরস্থানের পাশের ডাস্টবিন অপসারণ করা, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সেশন পরিচালনা করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা ইত্যাদি বিষয়ে  উপর আলোকপাত করেন।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ