• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

রাঙামাটিতে ব্লাষ্টের মানবাধিকার রক্ষা ও প্রতিকার বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের অধীনে পার্টনার এনজিওদের সাথে মানবাধিকার রক্ষা ও প্রতিকার বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষনের আয়োজন করা হয়।

আশিকা কনফারেন্স হলে প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শামস্ উদ্দিন খালেদ, ব্লাস্ট রাঙামাটি ইউনিটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বিজ্ঞ সরকারী কৌশুলী ( জিপি) পরিতোষ কুমার দত্ত, অনণ্যা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী । এছাড়া প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন,এডভোকেট সৌরভ দেওয়ান, এডভোকেট মিলন চাকমা। প্রশিক্ষণে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এডভোকেসি অফিসার কনিম চাকমা এবং প্যারা লিগ্যাল সুগন্ধি চাকমা। প্রশিক্ষণে পাটনার এনজিও আশিকা, সা’স , সিআইপিডি, হিমাওয়ান্তি, উইভ, বান্দরবানের অনন্যা কল্যাণ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। 

প্রশিক্ষণে অধিকার, মৌলিক অধিকার, ও মানবাধিকার,আন্তজার্তিক আইনে মানবাধিকার,বাংলাদেশ সংবিধান, মানবাধিকার এবং আইনগত সহায়তা প্রদান(সরকারী ও বেসরকারী পদ্ধতি), মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য,মানবাধিকার কমিশন, আর টি আই কমিশনের ভূমিকা বিষয়গুলো আলোচনা করা হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন ও রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শামস্ উদ্দিন খালেদ, মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য সেশনটি পরিচালনা করেন এবং মানবাধিকার রক্ষায় আন্তজার্তিক এবং সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়গুলো প্রাঞ্জল ভাষায় অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে তুলে ধরেন।

এডভোকেট পরিতোষ দত্ত এ প্রশিক্ষণের মাধ্যমে লদ্ধ জ্ঞান তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবে বলে আশা ব্যক্ত করেছেন।

নারী নেত্রী ডনাই প্রু নেলি বিচার প্রাপ্তিতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে মানুষদের অসচেতনতা, পার্বত্য অঞ্চলে বিশেষ করে বান্দরবান জেলায় ভাষাগত বিষয়টি ও বড় কারন হয়ে দাঁড়ায়-যার ফলে অনেক ক্ষেত্রে মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত হয় বলে মন্তব্য করেন।

ব্লাস্ট রাঙামাটি ইউনিট সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান পার্টনার এনজিওর মাধ্যমে ব্লাস্টের কার্যক্রম আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত হচ্ছে যা একইভাবে মানবাধিকারে ধারণা ও বিচার প্রাপ্তিতার ব্যপারে মানুষদের সচেতনতাও বাড়ছে যা খুবই ইতিবাচক বলে উল্লেখ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ