• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারি সম্মেলন অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2025   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির রাজস্থলী উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনের কাপ্তাই জোনের রাজস্থলী সেনাবাহিনী ক্যাম্পে আয়োজিত সন্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ জিয়াউর রহমান। সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্প উপাধিনায়ক ক্যাপ্টেন এসকে এম সাদমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ জামাল উদ্দিনসহ দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা।  সম্মেলনে গাইন্দ্যা ইউনিয়ন চেয়ারম্যান পুচিং মং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাসহ আট জন হেডম্যান, ১৬ জন ইউনিয়ন পরিষদ সদস্য ও ৯৮টি পাড়া থেকে আগত ৭৬ জন কারবারিসহ ১০২ জন হেডম্যান ও কারবারি অংশ গ্রহন করেন।
সন্মেলনে এলাকার উন্নয়ণ ও নিরাপত্তা রক্ষা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়। সেগুলো হল এলাকায় ভ্রাতৃত্ববোধ বজায় রেখে জাতি-ধর্ম-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করা,এলাকার শান্তি রক্ষা ও উন্নয়নমূলক কর্মকান্ডে সকল স্তরের জনগনকে উদ্ধুব্দ করা, তরুণ প্রজন্মকে কারিগরি ও ব্যাবহার নির্ভর শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা, শিশুদের সুন্দর ভবিষ্যত গঠনের লক্ষ্যে পারিবারিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ, যেকোন মূল্যে হোক এলাকায় সন্ত্রাস, অবৈধ কার্যকলাপ ও মাদকের ব্যাবহার ও বিক্রয় রোধ করা, নিরাপদ পানির সংস্থান এবং গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমিকভাবে রাস্তা-ঘাট, স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র সংস্কার, শিশু স্বাস্থ্য ও প্রসূতি সেবায় বিশেষভাবে জোর দেয়া, সেনাবাহিনীর পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং যুব সমাজকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা।
সভাপতির বক্তব্যে রাজস্থলী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ জিয়াউর রহমান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজস্থলীকে শান্তি ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার পাশাপাশি কারবারিদের তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার আহ্বান জানান। এ সব সমস্যার দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসনের সহায়তায় সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলে আশা ব্যক্ত করেন এ সেনা কর্মকর্তা। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ