• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

নানিয়ারচরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৩ পরিবারকে মানবিক সহায়তা হিসেবে অর্থ প্রদান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2025   Thursday

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৩ পরিবারকে ৬হাজার ৯০টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ২ জানুয়ারী ক্যাথলিক রিলিফ সার্ভিসেস(সিআরিএস)  এর অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের  কারিগরি সহায়তায়, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস (আশিকা) মানবিক সহায়তা প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়। 

বুড়িঘাট ইউপি কার্যালয় প্রাঙ্গনে বিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন  বুড়িঘাট ইউপি চেয়ারম্যান  প্রমোদ খীসা, আশিকার প্রকল্প ব্যবস্থাপক  বিপ্লব চাকমা এবং নগদ মোবাইল ব্যাংকিং-এর রাঙামাটি শাখার ম্যানেজার নীলাভ চৌধুরী।   স্বাগত বক্তব্যে দেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের এডমিন ম্যানেজার  ঝুমালিয়া চাকমা।

অনুষ্ঠানে মানবিক সহায়তা প্রকল্পের আওতায়, বুড়িঘাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৩ পরিবারকে নগদ মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ৬ হাজার ৯০ টাকা (ক্যাশ আউট ফিসহ) আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে ঝুমালিয়া চাকমা তার বক্তব্যে  ভবিষ্যতে এ ধরণের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি গ্রহণের উপর জোর দেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক  ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনঃসংস্থাপনের জন্য সকলের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

--সম্পাদনা/সিআর/হিলবিডি.

 

ads
ads
আর্কাইভ