• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে লজিকের যুবক গ্রুপের র‌্যালি ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2025   Tuesday

ইউএনডিপির সহায়তায় জলবায়ু পরিবর্তন বিষয়ে স্থানীয় সরকারের উদ্যোগ শীর্ষক প্রকল্প (লজিক) এর উদ্যোগে মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহান, লজিক প্রকল্পের মনিটরিং স্পেশালিষ্ট এটিএম সেলিম, লজিক প্রকল্পের জেলা কর্মকর্তা পলাশ খীসাস, ইয়থ ফোরামের সমন্বয়কারী শাকিলা ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে মোঃ রাকিব ও নূসরাত জাহান সাধারন সম্পাদক করে প্রকল্পের ২১ সদস্য বিশিষ্ট যুব গ্রুপ ঘোষনা করা হয়। এর আগে একটি র‌্যালি জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু করে জেলা পরিষদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, যুবাদের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের সৃষ্টি। যুবরাই শুধু রাষ্ট্র নয় পৃথিবীও পাল্টে দিতে পারে। পাহাড়ে জলবায়ু পরিবর্তনে যুবাদের ভূমিকা রাখতে হবে। এক সময় এ অঞ্চলে চার ভাগের বনাঞ্চলসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখী ছিল। কিন্তু জলবায়ুর পরির্তনের কারণে সব উজাড় হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, পাহাড়ের মানুষের সাথে ছড়া ও ঝর্ণা ঐতিহ্যগতভাবে জড়িয়ে রয়েছে। ছড়া ও ঝর্ণাগুলো রক্ষা করতে মানুষকে উবুদ্ধ করতে হবে।
--হিলবিডি৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
আর্কাইভ