• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি সরকারী কলেজ পিসিপির ১৯ তম বার্ষিক শাখা সন্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2015   Sunday

রোববার রাঙামাটি সরকারী কলেজ শাখার পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) ১৯ তম বার্ষিক শাখা সন্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজ মিলায়তনে অনুষ্ঠিত শাখা সন্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার। পাহাড়ী ছাত্র পরিষদের কলেজ শাখার বিদায়ী কমিটির সভাপতি রিন্টু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনসংহতি সমিতির নেতা শক্তিপদ ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা ও সঞ্চনা চাকমা। বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদ নেতা সুরেশ চাকমা। এর আগে কলেজ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন করেন অতিথিরা।

অনুষ্ঠানে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের কলেজ শাখার নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়। ১৮ সদস্য বিশিষ্ট কলেজ শাখার নতুন কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি পদে সুমিত্র চাকমা, সহ-সভাপতি নীতিশ চাকমা, সম্রাটসূর চাকমা, কমেশ চাকমা, সাধারন সম্পাদক পদে নীতিময় চাকমা, যুগ্ন সম্পাদক পদে মিন্টু চাকমা জ্ঞান, এস্কো চাকমা এবং সাংগঠনিক সম্পাদক পদে রিজেভ চাকমা নির্বাচিত হয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি পার্বত্য চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষনার দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। তবে সরকারকে সময় ও সুযোগ দিতে এ অসহযোগ আন্দোলন কর্মসূচি নমনীয় করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে কোন কর্মসূচি ঘোষনা দেয়া না হলে এ কর্মসূচি কঠোর হয়ে উঠতে পারে।

রাঙামাটি সরকারী কলেজের নতুন ভবন নির্মানের ৫বছর আগের টেন্ডার হলেও টেন্ডারবাজীর কারণে কাজ শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি আরও বলেন, কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে ক্লাশ করতে হচ্ছে। অথচ এ কলেজের নতুন ভবন নির্মানের ২০১০ সালে টেন্ডার আহ্বান করা হয়েছিল। কিন্তু টেন্ডার সন্ত্রাসের কারণে কাজ শুরু করা যায়নি। আগামী ১৭ জুন এ কাজের টেন্ডার আহ্বানের সময় টেন্ডারবাজী করা হলে কোনভাবে তার মেনে নেয়া যাবে না। প্রয়োজনে লংকাকান্ড ঘটবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ