• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে ইউপিডিএফের ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে
১৬ জুন রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2015   Sunday

রাঙামাটির লংগদু উপজেলার ভেইবোনছড়ায় ইউপিডিএফের তিন কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে রোববার কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইনাইটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্টের(ইউপিডিএফ)। সমাবেশ থেকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ১৬ জুন রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে। 

ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিট সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, কতুকছড়ি ইউপিডিএফ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাংগামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা ও সাধারন সম্পাদক অনিল চাকমা প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ-মিছিল বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় ফটক থেকে শুরু কতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে ইউপিডিএফ জেলা কার্যালয়ের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সন্তু লারমা চুক্তি বাস্তবায়নের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। কিন্তু তা না করে উল্টো তিনি ইউপিডিএফ কর্মী হত্যার মিশন চালিয়ে শাসকগোষ্ঠির হয়ে কাজ করছেন। পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন, নারী ধর্ষণ, ভূমি বেদখল ও ধরপাকড়ের মত মানবাধিবার লঙ্ঘনের প্রতিবাদ না করে ইউপিডিএফের নেতা-কর্মী হত্যায় মেতে উঠেছেন। আন্দোলনের নামে ভাওতাবাজি করে জুম্মো ধ্বংসের খেলায় মেতে উঠেছেন।

বক্তারা যুদ্ধমনি, রূপময়, সুমন চাকমাকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এছাড়া উক্ত ঘটনার প্রতিবাদে নানিয়ারচর ও কাউখালী উপজেলায়ও বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে প্রেস বার্তায় বলা হয়েছে।

ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ: 
ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিট সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ হত্যাকান্ডের ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। প্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফ সদস্যরা লংগদু উপজেলার ভাইবোনছড়া গ্রামে যুদ্ধমনি চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে জনসংহতি সমিতির একদল সশস্ত্র হানা দিয়ে অতর্কিতে ব্রাশ ফায়ার করে তিন ইউপিডিএফ সদস্যকে হত্যা করে।

প্রেস বার্তায় আরও অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রামে সন্তু লারমা একজন দানবে পরিণত হয়েছেন। পার্বত্য চুক্তি বাস্তবায়নে অসহযোগ আন্দোলনের কথা বলে তিনি জনগণকে বিভ্রান্ত করে আবারো হত্যাকান্ডেমেতে উঠেছেন। প্রেস বার্তায় উক্ত হত্যাকান্ডের ঘটনায় জড়িত গ্রেফতার, পার্বত্য আঞ্চলিক পরিষদ থেকে সন্তু লারমাকে অপসারণ করে তার বিচার ও সন্তু গ্র“পের সরকারী মদদদান বন্ধের দাবি জানানো হয়েছে প্রেস বার্তায়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ