• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

সাজেক নারী সমাজের সভাপতির বাড়ী ঘেরাও নিন্দা ও প্রতিবাদ ৮ গণ সংগঠনের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2015   Thursday

নিরাপত্তা বাহিনী কর্তৃক সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমার বাড়ি ঘেরাও, বাড়ির প্রবেশ গেট ভেঙে দেয়া, আটকের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের ৮ গণসংগঠন।

বৃহস্পতিবার ৮ গণসংগঠনের কনভেনিং কমিটি সদস্য সচিব অংগ্য মারমার স্বাক্ষরিত এক  প্রেস বার্তায়  অভিযোগ করা  হয়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমার বাড়ি ঘেরাও করে। এ সময়  নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়ির প্রবেশ গেট ভেঙে দেয় এবং লাথি মেরে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে দরজা তালাবদ্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা  ইউপিডিএফের পক্ষে জনগণের মাঝে চারা বিতরণের কারণ জানতে চায় এবং দুই দিনের মধ্যে তাকে আটক করার হুমকি দেয়।

প্রেস বার্তায় আর বলা হয়, ৩১ মে ইউপিডিএফ সাজেক ইউনিট কর্তৃক ১৪টি গ্রামের দুই শতাধিক পরিবারকে বিনামূল্যে বিভিন্ন ফলজ চারা বিতরণ অনুষ্ঠানে সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা প্রতিনিধিত্ব করেছিলেন।

প্রেস বার্তায় অবিলম্বে নিরূপা চাকমার বাড়ি ঘেরাওয়ের সাথে জড়িতদের শাস্তি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১টি অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল, হয়রানিমূলক-অন্যায় ধরপাকড় ও তল্লাশি বন্ধ এবং পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি  জানানো হয়েছে।

প্রেস বার্তাতে আট সংগঠনের বিবৃতিদানকারীরা হলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইক্যচিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু চাকমা, সাজেক নারী সমাজের সাধারণ সম্পাদক জ্যোৎস্না রাণী চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়ার্ড এর জ্ঞান কীর্তি চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ