• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ছাত্রলীগের নব কমিটির সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2015   Thursday
no

no

বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

পরিষদ চেয়ারম্যান কক্ষে ছাত্রলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করতে গেলে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তাদের অভিনন্দন জানান। এসময় সৌজন্য সাক্ষাৎকালে পরিষদ সদস্য সাধন মনি চাকমা ও থোয়াই অং মারমা ছাড়াও  জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারন সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে পরিষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে এ সংগঠন সবসময় কাজ করে। তাই দলের আদর্শ ও নীতিগুলো মেনে আগামীতে জেলা ছাত্রলীগকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি  আরও বলেন, শুধু জেলাতে নয় আগামীতে কেন্দ্রীয় পর্যায়ে থেকে দলের জন্য কাজ করার মন মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। আওয়ামীলীগ সরকারই পারে এ দেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে  বিশ্বের কাছে তুলে ধরতে পারে মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ