• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মে দিবসে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের র‌্যালী ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2015   Friday

মে দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে র‌্যালী ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

 

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সমানে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক  ও জেলা  বিএনপির সভাপতি এ্যাড. দীপেন দেওয়ান। জেলা শ্রমিক দলের সভাপতি মো. মমতাজ মিয়ার সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বিএনপিজেলা সহ সভাপতি জহির আহমদ সওদাগর,  যুগ্ন সম্পাদক এ্যাড. মামুনর রশীদ মামুন, জেলা শ্রমিক দলের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর রবিউল আলম রবি, জেলা তৃণমুল দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম, শহর যুবদল সভাপতি ইউসুফ চৌধুরী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শহর ছাত্রদলের সভাপতি সাব্বির আহমদ চৌধুরী।

 

এর আগে শহরের কাঠালতলি জেলা বিএনপি কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপেনদেওয়ান বলেন, সম্প্রতি চট্টগ্রাম, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চুরির মাধ্যমে আওয়ামীলীগ আবারও প্রমাণ করেছে তারা ভোট চুরি করে ক্ষমতায় যায়। এই সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বর্তমান অবৈধ সরকারের পতন ঘটাতে জনগণকে বিএনপি আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ