• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2015   Tuesday

বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর হামলার, বুধবারের  ডাকা হরতালের সমর্থনে ও রাঙামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

 বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি আদালতের প্রবেশ গেইট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশী বেষ্টনীতে সড়কের পার্শ্বেই পথসভা করে দলটি।  এতে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান,জেলা বিএনপির সহ-সভাপতি হাজী জহির আহম্মেদ সওদাগর, যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, মোঃ রফিক উদ্দিন, শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, রাঙামাটি জেলা তৃণমুল দলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

 

বক্তারা সরকারের স্বৈরাচারি অগনতান্ত্রিক আচরনের মূখ্য জবাব দিতে আপামর জনগণকে বুধবারের হরতালের সমর্থনে রাস্তায় নেমে আসার আহবান জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ