• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাজেকে আগুুনে পুড়ল রিসোর্ট ও রেষ্টুরেন্ট

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2021   Thursday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের পর্যটন কেন্দ্রে ভয়াবহ  অগ্নিকান্ডে চারটি রিসোর্ট, দুইটি রেষ্টুরেন্ট ও একটি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে  গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।

 

জানা যায়, সাজেকের পর্যটন কেন্দ্রের অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পরে অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেষ্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মানাধীন একটি রিসোর্ট পুড়ে যায়।  ভোর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে, ভয়ে পর্যটকরা ছোটাছুটি শুরু করেন  তবে আগুনে কেউই হতাহত হননি। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

 

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, রাত তিনটার দিকে ৪টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনর সূত্রপাত ঘটে। এতে ৪টি রিসোর্ট ও বসত ঘর পুড়ে গেছে। এতে আগুনে আনুমানিক  সাড়ে ৩ কোটি টাকার য়তি হয়েছে।

 

সাজেক থানার ওসি আনোয়ার করিম জানান, ধারনা করা হচ্ছে বিদূতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে নাশকতা কিনা তা তদন্ত করা হচ্ছে।

 

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।  সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ হতে রা পাওয়া গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ