• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2026   Saturday

গাছে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা(৫০) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। তিনি একই উপজেলার বুড়িঘাট ইউপির রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, শনিবার সকালের দিকে শতাব্দী চাকমা প্রতিদিনের মতো রাঙামাটি শহরের রাঙ্গাপনিস্থ সুখীনীলগঞ্জ এলাকার নিজ বাড়ী থেকে নানিয়ারচর উপজেলা বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্য যাত্রীবাহী বাসে করে ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ নামক এলাকায় গিয়ে নামেন। পরে সেখান থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা একটি জাম গাছ দেখে তিনি ফল সংগ্রহের উদ্দেশ্যে একটি কাঁচা বাঁশ দিয়ে ফল পাড়ার চেষ্টা করেছিলেন। এসময় অসাবধানতাবশত বাঁশটি নিকটবর্তী বিদ্যুতের তারের সাথে লাগলে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন ও তার হাত পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রাঙাামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শতাব্দী চাকমা রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার প্রয়াত রবীচন্দ্র চাকমা ও লক্ষীদেবী চাকমার সন্তান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি জাম গাছ থেকে ফল পাড়তে গিয়ে বিদ্যূৎষ্পৃষ্ট হয়ে তার ইউনিয়নের রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা মারা গেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) ডাঃ শওকত আকবর জানান, জাম গাছে কাচাঁ বাঁশ দিয়ে ফল পাড়তে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার হাতে হালকা পোড়া দাগ রয়েছে ও হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যূ হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ