• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

সাজেকে মোটর সাইকেল দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2022   Sunday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন উপত্যকা সাজেক ভ্যালি থেকে মোটরসাইকেলে ফেরার পথে বাঘাইছড়ি-সাজেক সড়কের ১৪ মেইল চম্পাতলী এলাকায় দুর্ঘটনার সড়ক দুর্ঘটনায় এক সেনাবাহিনী সদস্যর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকালে এ ঘটনা ঘটেছে। নিহত সেনা সদস্যর নাম আব্দুল হালিম। তিনি সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে চট্টগ্রাম সেনানিবাসের অধীনস্থ ২৩ বীরে কর্মরত ছিলেন।


জানা গেছে, রোববার বিকেলে পর্যটন সাজেক ভ্যালি থেকে মোটরসাইকেলযোগে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন ল্যান্স কর্পোরাল আব্দুল হালিম। এসময় সড়কের একটি চাঁন্দের(খোলা জীপ) গাড়িকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেলটি উল্টে গিয়ে তিনি মারাতœক আহত হন। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সেনা রিজিয়ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নীরিক্ষার করার পর মৃত ঘোষনা করেন। মৃত আব্দুল হালিমের বাড়ি উপজেলার বাঘাইছড়ি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত শহিদুল ইসলামের বড় ছেলে।


সাজেক থানার ওসি নুরুল হক সত্যতা স্বীকার করে জানান, সাজেক থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে এক সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ