• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2026   Monday

সোমবার রাঙামাটিতে কাপ্তাই হ্রদে একটি দেশীয় নৌকাযোগে পাচারকালে গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে এক হাজার পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।   আটককৃতরা হলেন কিনা মিত্র চাকমা(৪৬), সবিমল চাকমা (৩৬) ও হরি লাল চাকমা (৫০)।‎
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর দিকনির্দেশনায় ও ডিবি পুলিশের ইনস্পেক্টর (ওসি) ‎মোঃ এনামুল হকের নেতৃত্বে পুলিশ কাপ্তাই হ্রদের রিজার্ভবাজারস্হ  পাথরঘাটার মুন্সি মিয়া টিলা সংলগ্ন এলাকায় একটি দেশীয় নৌকায় অভিযান চালায়। এসময় বোটে তল্লাশি চালিয়ে  এক হাজার পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটক কিনামিত্র চাকমার বাড়ি সদর উপজেলার কিল্যামুড়ায় অপর  দুজনের বাড়ি  জুরাছড়ি উপজেলায়।
ডিবি পুলিশের ইনস্পেক্টর (ওসি) ‎মোঃ এনামুল হক জানান, দীর্ঘ দিন ধরে কাপ্তাই হ্রদে গোয়েন্দা নজর দারি রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায়  রিজার্ভ বাজার এলাকার কাপ্তাই হ্রদে একটি অভিযান চালিয়ে এক হাজার পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। 
‎তিনি আরো  জানান, স্থানীয় লোকজনদের মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও  তথ্য দিতে পুলিশকে সহযোগীতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আটককৃতদের আসামীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। জেলায় পুলিশের এ মাদক,জুয়া,ইভটিজিং, কিশোর গ্যাংদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন অভিযান অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ