• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2026   Tuesday

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায়  অতি বৃষ্টিপাতের কারণে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে লক্ষী বিলাস চাকমা(৪০) একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, গত তিন দিন ধরে  মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়।  মঙ্গলবার সকালের দিকে বাড়ীর পাশে কাজ করার সময় পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানির সাথে পূর্বে কাটা একটি গাছের গোড়ালি লক্ষী বিলাস চাকমার শরীরে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যূ হয়। খবর পেয়ে তার স্বজনরা লক্ষী বিলাস চাকমার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 নিহত লক্ষী বিলাশ চাকমার বড় ভাই বিমলেন্দু  চাকমা জানান রাতে বৃষ্টি পাতের ফলে বসত ঘরের পাশের অংশে মাটি ধসে পড়ে। লক্ষী বিলাশ চাকমা ধসে পাড়া মাটি সরাতে গেলে পুনরায় উপর থেকে গাছের গুঁড়িসহ  মাটি ধসে পড়ে চাপা পড়ায়  ঘটনা স্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গাছ ও মাটি সরিয়ে তাকে উদ্ধার করে স্থানীয়রা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, পাহাড় ধসে নয়, পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানির সাথে পূর্বে কাটা একটি গাছের গোড়ালি লক্ষী বিলাস চাকমার গায়ে পড়লে মারা গেছেন। এছাড়াও ঝুঁকি পূর্ণ পাহাড়ের ঢালে বসবাস কারী মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করে মাইকিং করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ