• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2015   Wednesday

কেন্দ্রীয় বিএনপির যুগ্ন-সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদের মুক্তি ও  সরকারের পদত্যাগ,তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের দাবীতে বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অংগসংগঠন।

 

শহরের  শিল্পকলা একাডেমী চত্বরের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও  জেলা বিএনপি সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান।  অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির আহম্মদ,সদর উপজেলা বিএনপির সম্পাদক রনেল দেওয়ান,কাউখালী থানা বিএনপি সাধারণ সম্পাদক সাজাইমারমা,জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক রফিক উদ্দিন আহম্মদ,জেলা বিএনপির অর্থ-সম্পাদক আমীর মো.সাবের,জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া,জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক  নূরুন্নবী, জেলা তৃণমূল দলের সভাপতি মো.জাহিদুল ইসলাম জাহিদ,পৌর যুবদলের সভাপতি ইউছুফ চৌধুরী,জেলা ছাত্রদলের সি. সহ-সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছোটন চাকমা, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,সোহরাব হোসেন শামীম,ইমরান চৌধুরী সুজন, ও পৌর ছাত্রদলের সভাপতি মোঃ ফারুক আহম্মদ সাব্বির প্রমূখ।

 

 এর আগে জেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে শহরের পাবলিক হেলথ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষে হয়।

বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহম্মেদকে জীবিত বা মৃত হলেও তাকে দ্রুত বের করে তার পরিবারের কাছে ফেরৎ দেওয়ার জন্য দাবী জানান।  বক্তারা সরকারকে পদত্যাগ করে দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাসহ সকল নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান।

 

জেলা বিএনপি সভাপতি দীপেন দেওয়ান অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহম্মেদকে মুক্তি না দিলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যে কোনকর্মসূচি দিতে বাধ্য হবে বিএনপি। সরকার দেশে বাঁকশালী কায়দায় এক নায়কতন্ত্র কায়েম করে বিএনপি তথা ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য  তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ