• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আবুল হোসেনকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2015   Monday

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় আবুল হোসেনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সোমবার খাগড়াছড়িতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

 

হরতালের সমর্থনে সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পিকেটিং করে সংগঠন দুটির নেতাকর্মীরা। শহরের বাস টার্মিনাল এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়কে অবরোধ তৈরী করলে পুলিশ তাতে বাধা দেয়। তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতার আশংকায় জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। হরতালের কারনে দুর পাল্লা ও আভ্যন্তরীন সড়কে সব ধরনের যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ ছিল।

 

এক বিবৃতিতে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. আলহাজ্জ আলকাছ আল মামুন ভূঁইয়া, পার্বত্য বাঙালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শেখ আহমেদ রাজু এ হত্যার ঘটনায় আঞ্চলিক একটি রাজনৈতিক সংগঠনকে  দায়ী করে হত্যাকারীদেরকে দ্রুত  গ্রেফতারের দাবী জানিয়েছেন।

 

 

নেতৃবৃন্দ বিবৃতিতে শান্তিপুর্ণভাবে হরতাল পালন করায় জেলাবাসীকে অভিনন্দন জানিয়ে নিহত পরিবারকে ক্ষতিপূরণসহ বামা গোমতি এলাকাসহ পার্বত্য জেলার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সেনাক্যাম্প স্থাপন এবং সরকারের গৃহীত সিদ্ধান্ধমতে পার্বত্য এলাকায় কম্পিং অপারেশনের মাধ্যমে সস্ত্রাসীদের নিকট থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি  আহ্বান জানিয়েছেন।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার মাটিরাঙা উপজেলার দূর্গম বামা গোমতি এলাকায় চাদা দিতে অস্বীকৃতি জানালে একদল সন্ত্রাসী আবুল হোসেন গুলি করে। পরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ