• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগ’র ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
সভাপতি-নরোত্তম, সাধারন সম্পাদক-সজল দাশ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2015   Sunday

খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের সভাপতি পদে নরোত্তম দাশ বৈষ্ণব ও সম্পাদক পদে সজল দাশ নির্বাচিত হয়েছেন।

 

রোববার খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের আয়োজনে ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক পদে এরা বিজয়ী হন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নরোত্তম দাশ বৈষ্ণব নির্বাচিত হন। তবে  প্রতিদ্বন্ধিতা থাকায় গোপণ ব্যালটের মাধ্যমে সম্পাদক পদে সজল দাশ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন তাজুল ইসলাম। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন- জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে.এম ইসমাইল হোসেন। এর আগে জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাজেপ সদস্য জাহেদুল আলম।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে  জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, পাজেপ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, উপ-দপ্তর সম্পাদক ও পাজেপ সদস্য জুয়েল চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

 

উপজেলা যুবলীগের কাউন্সিল সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় কাউন্সিল অধিবেশন অংশগ্রহণকারী সকল নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, পুলিশ প্রশাসনসহ  সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নব কমিটিকে প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়ন ও বিএনপি-জামায়াতের সহিংস কর্মকান্ড রোধে নব কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানাচ্ছি। পরে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নব নির্বাচিত সদর উপজেলা যুবলীগের নেতাকর্মী ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এর আগে পৌর শহরে আনন্দ মিছিল বের করে সদর উপজেলা যুবলীগের নব-নির্বাচিত কমিটির সদস্যরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ