• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবান জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2015   Sunday

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যরা দায়িত্ব গ্রহন করেছেন। রোববার জেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সদস্যরা দায়িত্ব গ্রহন করেন।

 

গত ২৫ মার্চ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন কমিটির গেজেট প্রকাশ করা হয়। এতে মহিলা সদস্যসহ নতুন আরো ১০জন সদস্য অর্ন্তভুক্ত করা হয়েছে। এর আগে চেয়ারম্যানসহ পাঁচজন সদস্য নিয়ে জেলা পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। 

 

 জেলা পরিষদ মিলনায়তনে নতুন জেলা পরিষদ সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রিগেড কমান্ডার নকীব আহমেদ চৌধুরী, পিএসসি, ৬৯ পদাতিক ডিভিশন, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোমেনুর রশীদ আমীন, জেলা পুঁলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, পৌর মেয়র জাবেদ রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্মী প্রমুখ।

 

তৃতীয়বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন ক্য শৈ হ্লা। নতুন চেয়ারম্যানকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন ব্রিগেড কমান্ডার নকীব আহমেদ চৌধুরী। চেয়ারম্যানকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও জেলা পুঁলিশ সুপার। এরপর নতুন জেলা পরিষদ চেয়ারম্যান ফুলের তোরা দিয়ে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদের সদস্য হিসেবে বরণ করে নেন কাজী মো: মজিবর রহমান, ক্য সা প্রু, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, জুয়েল বম, সিং ইয়ং ¤্রাে, থোয়াইচাহ্লা মার্মাকে। এছাড়া জেলা পরিষদে একেবারে নতুন সদস্য হিসেবে লক্ষীপদ দাস, ক্যাউচিং চাক, জহিরুল ইসলাম, ফিলিফ ত্রিপুরা, থোয়াইহ্লা মার্মা, ¤্রাসা খিয়াং, তিং তিং ম্যা ও ফাতেমা পারুলকেও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নবাগত চেয়ারম্যান।

 

নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, প্রত্যেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি থেকে যেমন প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। তেমনি প্রত্যেক উপজেলা থেকেও প্রতিনিধিত্ব আছে। জেলা পরিষদের উপর নির্ভর করে চেয়ে আছে স্থানীয় জনগণ। তৃণমূল পর্যায়ে উন্নয়ন করার লক্ষ্যে নতুন সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

তিনি বলেন, একদিনে এলাকার সব চাহিদা পূরণ হওয়ার নয়। সাধ্য অনুযায়ী দায়িত্ব যতদিন আছে তারমধ্যে পূরণ করার অঙ্গিকার করেন। 

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.     

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ