কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইখ্যং ইউনিয়নে দৌংগ্যকাটা গ্রামে স্থানীয় চাকমা জাতিসত্তাদের ভূমি বেদখল বন্ধ, ভূমি দস্যু ও হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের আট গণসংগঠনের কনভেনিং কমিটি।
জাতীয় সংসদে পাস হওয়া পার্বত্য জেলা পরিষদ সংশোধনী বিল ২০১৪ বাতিলের দাবীতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিজেএসএস)।
অবৈধভাবে জ্বালানী হিসেবে কাঠ পোড়ানো ও ইট ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ অনুযায়ী মঙ্গলবার মাটিরাঙায় দুটি ব্রীক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক আতংকের নাম হচ্ছে সুরুজ বাহিনী। এ সুরুজ বাহিনী অপকর্ম ছাড়াও উজাড় দিচ্ছে রিজার্ভ ফরেষ্টসহ ব্যক্তি মালিকানাধীন পাহাড়ী-বাঙ্গালীর সৃজিত বাগান বাগিচা।
খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে সকলকে কাজ করে যেতে হবে।
দেশব্যাপী সহিংস ঘটনায় মানুষ হত্যার প্রতিবাদ ও এসএসসি পরীক্ষা নির্বিঘেœ করার দাবীতে বুধবার খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার খাগড়াছড়িতে মহালছড়া এলাকায় বেটারী চালিত অটোরিক্সা টমটমের ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে
বুধবার খাগড়াছড়িতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে ইমাম সমাজের ভূমিকা শীর্ষক এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) চট্টগ্রাম মহানগর শাখার ১০ম কাউন্সিল ও সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও জোড়দার করার লক্ষ্যে শনিবার খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার খাগড়াছড়ির মানিকছড়িতে কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক চিংসা মং চৌধুরীর মৃত্যুর ঘটনার সাথে ইউপিডিএফ-এর সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে সংগঠনটি।
বুধবার খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।মোঃ মহিউদ্দিনকে সভাপতি, কংজঅং মারমাকে সাধারন সম্পাদক ও মেহেদী হাসান রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছর মেয়াদী ১’শ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্প্রতি ইউপিডিএফ-এর বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।