• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2026   Thursday

আগামী ২৮ জুন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। এতে ৬ থেকে ১১মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডঃ নূয়েন খীসা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক সোহাগময় চাকমা। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের যাবতীয় তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ প্রতীক সেন। বক্তব্যে দেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক।
সংবাদ সন্মেলনে সিভিল সার্জন ডঃ নূয়েন খীসা বলেন, আগামী ২৮ জুন রাঙামাটি দশ উপজেলা, দুটি পৌর সভা ৪০টি ইউপির ১৫৯টি ওয়ার্ডে এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে। দশ উপজেলার ১১টি স্থায়ী ও অস্থায়ী মিলে ১এক হাজার ২৯৭টি কেন্দ্রে ৬ থেকে ১১মাস নীল রঙের ও ১১মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী শিশুর সংখ্যা রয়েছে ১০হাজার ৮৩৬ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৭৫ হাজার ৩২৬ জন। এ ক্যাপসুল কার্যক্রমে স্বাস্থ্য কর্মী ২৮৫ জন, পাড়া কেন্দ্রের ১হাজার ৫৮৭ স্বেচ্ছাসেবক ও অন্যান্যসহ ২হাজার ৪১৪ জন কর্মী নিয়োগ করা হয়েছে। তবে এবারে গত চার মাসে এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে তাদেরকে খাওয়া হবে না। এছাড়া কোন কারণে দুর্গম অঞ্চলে বাদ পড়া শিশুরা বাদ পড়লে তাদের এ আওতায় আনা হবে। তিনি এ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য সবাইয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক সোহাগময় চাকমা বলেন, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপুর্ন দিন। এ ক্যাম্পেইনটি কোন ব্যক্তিগত বিষয় নয়। রাষ্ট্র, সমাজ ও ভবিষ্যৎ কান্ডারি হবে ছোট বাচ্চাদের জন্য। তাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি সবাইকে সফল করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ