• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2014   Saturday

সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও জোড়দার করার লক্ষ্যে শনিবার খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের রেস্ট হাউস কাম ট্রেনিং সেন্টারে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, শরনার্থী বিষয়ক টার্স্যফোর্স চেয়ারম্যান ও সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুর নবী চৌধুরী, আওয়ামীলীগ নেতা দোস্ত মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবং সাবেক এমপি আলিম উল্যাহসহ জেলার নয় উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমুল পর্যন্ত সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। কোথাও কোন সমস্যা থাকলেও সাংগঠনিকভাবে সমাধান করতে হবে। তিনি জেলার নয় উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, যার এলাকার যে যে সমস্যা ও উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করা প্রয়োজন তা আগে থেকে প্রস্তুত করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। তৃণমূল পর্যন্ত সরকারের উন্নয়নের যেন ছোঁয়া পায় সাধারণ মানুষ। সেজন্য সবাইকে ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ