• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত দাবি ইউপিডিএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2014   Sunday

সম্প্রতি ইউপিডিএফ-এর বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)। রোববার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রত্যাখানের কথা বলা হয়েছে। প্রেস বার্তায় বলা হয়, সংগঠনটিগঠনের পর থেকে ইউপিডিএফ গণতান্ত্রিকভাবে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। কাজেই, ইউপিডিএফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সর্বৈব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। ইউপিডিএফকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সংগঠনের ভাবর্মূর্তি ক্ষুন্ন করতেই এ ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। প্রেস বার্তায় আরও বলা হয়, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে জনগণের সহযোগিতা নিয়ে পরিচালিত হয়ে থাকে, ইউপিডিএফও জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা নিয়ে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জনগণই ইউপিডিএফ-কে আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আন্দোলনে সহায়ক ভূমিকা পালন করছে। প্রেস বার্তায় ইউপিডিএফের বিরুদ্ধে মিথ্যাচার ও সকল ষড়যন্ত্র বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ