• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2026   Thursday

‎রাঙামাটি জেলা আইনজীবী সমিতির বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট শাহ আলম, সহ-সভাপতি অ্যাডভোকেট বিপ্লব চাকমা ও অ্যাডভোকেট মাকসুদা হক এবং সাধারণ সম্পাদক  হিসেবে অ্যাডভোকেট শিশুমনি চাকমা নির্বাচিত হয়েছেন।
‎বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি তিনটি পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে অ্যাডভোকেট শাহ আলম পেয়েছেন ৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান পেয়েছেন ৩০ ভোট। ‎সহ সভাপতি পদে অ্যাডভোকেট বিপ্লব চাকমা ৭৮ ভোট এবং অ্যাডভোকেট মাকসুদা হক ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে অন্য প্রার্থী অ্যাডভোকেট পারভেজ তালুকদার পেয়েছেন ২৮ ভোট।
‎‎সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শিশুমনি চাকমা ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবছার আলী পেয়েছেন ৩০ ভোট। অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বা‎চন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন  অ্যাডভোকেট উথোয়াই মং মারমা এবং নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ শাহাদাত আলী খান ও এ্যাডভোকেট দর্শন চাকমা।  

অন্যান্য পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুন ভূঁইয়া, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট বিবরণ চাকমা, আইটি সম্পাদক অ্যাডভোকেট গফুর বাদশা, সদস্য পদে অ্যাডভোকেট রহমত উল্লাহ, অ্যাডভোকেট হারুন অর রশীদ, অ্যাডভোকেট আলাল উদ্দিন, অ্যাডভোকেট বিউটি দত্ত, অ্যাডভোকেট শাহেদা ইসলাম ও অ্যাডভোকেট দীপেন চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ