• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2026   Thursday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের প্রত্যন্ত ওল্ডলংকর এলাকা থেকে হামের লক্ষণ নিয়ে এক শিশুকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। ভর্তি হওয়া শিশুর নাম জেনি ত্রিপুরা (১ বছর ৭ মাস)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের প্রত্যন্ত ওল্ডলংকর এলাকা থেকে ১ বছর ৭ মাস বয়সী জেনি ত্রিপুরা নামে এক শিশুকে হামের লক্ষণ নিয়ে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সাজেকের ওই প্রত্যন্ত এলাকায় জ্বর ও শরীরে লালচে দাগসহ একই ধরনের উপসর্গে আরও কয়েকজন শিশু আক্রান্ত রয়েছে স্থানীয়রা জানিয়েছে। এর মধ্যে একই এলাকা থেকে আরও এক শিশুকে হাসপাতালে আনা হলেও পরিবারের সদস্যরা ভর্তি না করিয়ে তাকে নিয়ে চলে যান বলে জানা গেছে।
শিশুটির মা সাংগ্রী ত্রিপুরা জানান,গত সাতদিন ধরে তার মেয়ের কাশি ও জ¦র ছিল। না কমায় হাসপাতালে নিয়ে এসেছেন।
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন সবুজ জানান, সাত দিনের জ¦র ও সর্দি কাশি নিয়ে হাসপাতালে একটি শিশু ভর্তি হয়েছে। রোগীকে ভর্তির পর থেকে সাধ্যমত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশুটির স্বাভাবিক সর্দি কাশি ও জ¦র হামের তেমন লক্সণ নেই। তবে হামের যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তাই সর্দি কাশিকে স্বাভাবিকভাবেই হামকে হিসেবে এখন বিবেচনায় রাখতে হবে এবং হাম কিনা তা পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তবে এ হাসপাতালে হামের রোগীর জন্য বিশেষ আলাদা কর্নার রয়েছে সেখানে রোগীকে রাখা হয়েছে। রোগীর শারিরীক অবস্থা দেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা বলেন, নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হচ্ছে। তবে দুর্গম সাজেক এলাকায় আরো কোনো হাম রোগীর লক্ষণ রয়েছে এমন শিশু রয়েছে কিনা তা জানার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে একটি দল পাঠানো হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ