• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে সকলকে কাজ করে যেতে হবে--কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2015   Wednesday

খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে সকলকে কাজ করে যেতে হবে। কারন আমরা সকলে এ দেশের মানুষ। একে অপরের ভাই-ভাই। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য নিয়ে দেশ জাতি ও জন মানুষের কল্যাণে সকলকে মিলেমিশে কাজ করার জন্য সংবাদ কর্মীদের প্রতি আহ্বান জানান।

 

বুধবার খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাংবাদিক নুরুল আজমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব-জাহেদুল আলম, এনএসআই’র যুগ্ম-পরিচালক মোঃ আজিজুল হক, ব্যবসায়ী নেতা হাজী রফিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, কল্যাণ মিত্র বড়–য়া, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মংসাথোয়াই চৌধুরী, সংগঠনের সাঃ সম্পাদক কানন আচার্য্য, প্রথম আলো প্রতিনিধি সৈকত দেওয়ানসহ ইউনিয়নের সকল সদস্যসহ স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ অন্যান্যদের অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরন করা হয়।

 

তিনি দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে বলেন-বঙ্গবন্ধু কন্যা এদেশের শান্তি চায়। বোমাবাজী, হরতাল,অবরোধ দেশের মানুষের কাম্য নয়। এ জন্য সকলের মিলে মিশে শান্তি শৃংখলা বজায় রাখতে এক যোগে এ অস্থিতিশীল পরিস্থিতি উত্তরনে সতায়তা করতে হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ