• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2026   Monday

পার্বত্যমন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাহার করে পুর্নবাহলের দাবিতে সোমবার রাঙামাটিতে মানববন্ধন ও জেলা প্রশাকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে নাগরিক সমাজ। 

রাঙামাটি পার্বত্য জেলা নাগরিকের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবশে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক এসএম মঈন উদ্দীন মিন্টু। অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, শিক্ষাবিদ গৈরিকা চাকমা, সাবেক সরকারী কর্মকর্তা কৃঞ্চচন্দ্র চাকমা, সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা, এ্যাডভোকেট সুস্মিতা, মারমা সংস্কৃতি সংসদের জেলা কমিটির সভাপতি মংসাপ্রু মারমা,শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতো মো: মাঈন উদ্দীন, সমাজকর্মী রাবেয়া সুলতানা, ব্যবসায়ী আমীর ছাবের, মানবাধিকার কর্মী লুমা লুসাই, সমাজসেবক টিটু মিল্কি, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় দীপেন দেওয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীপেন দেওয়ানের পদত্যাগের পেছনে একটি ষড়যন্ত্র কাজ করেছে। যা তাকে পার্বত্যমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামের গণমানুষের প্রত্যাশা ও স্বার্থ বিবেচনা করে এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন জন্য দীপেন দেওয়ানকে তার মন্ত্রীত্ব ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ