• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2026   Saturday

শনিবার রাঙাামাটিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স  অনুষ্ঠিত হয়েছে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরু। সভায় রাঙাামাটি পার্বত্য জেলার সকল বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা ছাড়াও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রাকিব, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত পরিচালক বিজিবি মেজর মোহাম্মদ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শিশু মনি চাকমা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বিভাগীয় বন কর্মকর্তা, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা(ওসি)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও শুনানী বিষয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে একটি তথ্যবহুল আলোচনা করেন এবং মাল্টিমিডিয়া স্লাইড প্রদর্শন করেন। পরে উপস্থিত সকলে একটি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরু অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রম বিষয়ে বিধি বিধান বর্ণনা করেন। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কর্তৃক করণীয় সম্পর্কে এ সংক্রান্তে সংশ্লিষ্ট আইনের বিধান এবং আদালতের আদেশ মেনে চলার জন্য সকল থানার ওসি এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরু সবাইকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করে ত্রুটিমুক্ত বিচারিক সেবা নিশ্চিত করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ