• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালা ভূমি রক্ষা কমিটির নেতার বাড়িতে তল্লাশীর নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2015   Thursday

বুধবার রাতে হাসিনসনপুরে দীঘিনালা উপজেলার ৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য বিশ্ব কল্যাণ চাকমা ও তার তিন প্রতিবেশীর বাড়িতে আইন-শৃংখলা বাহিনীর তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি। 

 

বৃহস্পতিবার দীঘিনালা ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক পরিতোষ চাকমা ও সদস্য সচিব ধর্মজ্যোতি চাকমার এক যুক্ত বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, বিশ্ব কল্যাণ চাকমাকে গ্রেফতারের উদ্দেশ্যে তল্লাশী অভিযান চালানো হয়েছে। বিজিবি ৫১ ব্যাটালিয়ন কর্তৃক উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে তাদের নিজ জমিতে পুনর্বাসনের দাবিতে দীঘিনালাবাসীর চলমান ন্যায়সঙ্গত আন্দোলনকে স্তব্ধ করে দেয়ার জন্য আইন-শৃংখলা বাহিনী পাহাড়িদের গ্রেফতার করছে, বাড়ি বাড়ি তল্লাশী চালাচ্ছে। গ্রেফতারের ভয়ে লোকজন পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন, যার ফলে এলাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

 

বিবৃতিতে অবিলম্বে এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণকে হয়রানি বন্ধ, আটককৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, বিজিবি ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর অন্যত্র নির্মাণ এবং উচ্ছদ হওয়া ২১ পরিবারকে তাদের নিজ জমিতে ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ