• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

আসন্ন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলনে
সাধারণ সম্পাদক পদে অন্যতম প্রার্থী সাখাওয়াৎ হোসেন রুবেল’র পরিচিতি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2019   Friday

আগামী ২৫ নভেম্বর’১৯খ্রিঃ অনুষ্ঠিতব্য রাঙামাটি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ এর অন্যতম একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক সাখাওয়াৎ হোসেন রুবেল। তিনি সে সময় রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

 

৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে হত্যাকান্ডের শিকার হলে এরপর পরই তিনি উচ্চ বিদ্যালয়ে পড়া অবস্থায়ই বাংলাদেশ ছাত্রলীগের কর্মকান্ডে নিজেকে জড়িত করেন। তিনি ছাত্র জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মি হিসেবে কাজ করেছেন। দলীয় কাজে পোষ্টার লেখা, চিকামারা এবং শ্লোগান দেওয়া সব কাজেই অগ্রণী ভূমিকা রেখেছেন। দলের পক্ষে এবং নেতৃবৃন্দের মুক্তির দাবীতে দেওয়াল লিখন লিখতে গিয়ে তিনি পুলিশ কর্তৃক আটক হয়ে হাজতবাসও করেন। এছাড়া নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে পূর্ব থেকে আটক তৎকালিন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে অন্যতম প্রতিরোধ যোদ্ধা দীপংকর তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দের এর সাথে কারাবরণ করেন।

 

এরপূর্বে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে পূর্ণমেয়াদে (১৯৮১খ্রিঃ- ১৯৮৫খ্রিঃ) দায়িত্ব পালন করেন। তিনি দলের দুঃসময়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়কের দায়িত্বও পালন করেন। তিনি ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সমর্থনে সাদা পতাকা মিছিলসহ সকল কর্মসূচীতে সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন। প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। এছাড়া রাঙামাটির একজন সিনিয়র সংবাদ কর্মি হিসেবে সুপরিচিত। ইতোপূর্বে তিনি রাঙামাটি জেলা প্রেসক্লাবে পরপর তিনবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানেও পরপর তিনবার রাঙামাটি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছে।

 

তিনি বর্তমানে রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির ২ নং সদস্য। তিনি সাধারণ মানুষের কল্যানে সবসময় কাজ করেন। এবার জেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক সমর্থকের কাছে তাঁর প্রতি আগ্রহ রয়েছে। সুতরাং দলের দুঃসময়ে দলের একজন ত্যাগী কর্মি হিসেবে এবং সুবক্তা ও প্রচার বিমুখ হিসেবে পরিচিত আসন্ন জেলা আওয়ামীলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে সাখাওয়াৎ হোসেন রুবেলকে একজন অন্যতম প্রার্থী বলা যায়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ