• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মহালছড়িতে শারদীয় দূর্গোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন, প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2019   Thursday

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে শারদীয় দূর্গা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন।  আগামীকাল শুক্রবার ৬ষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব।

 

এবার উপজেলার দুটি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণ ও উপজেলার মাইসছড়ি বাজারের জগন্নাথ মন্দিরে। পূজাকে ঘিরে দলমত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মাঝে আনন্দ বিরাজ করতেছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের প্রতিমা ও মন্ডপ সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শিল্পীরা প্রতিমা সাজানোর কাজে ব্যস্ত। শিল্পীদের হাতের ছোঁয়ায় যেন একটু একটু করে জীবন্ত হয়ে উঠছে দেবী দূর্গা। অন্যদিকে মাইসছড়ির জগন্নাথ মন্দিরে ও পূজার সকল প্রস্তুতিও শেষ পর্যায়ে।

 

পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্টান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি সার্বজনীন শ্রী শ্রী দক্ষিণা কালি মন্দিরের শারদীয় দূর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দাশ।

 

তিনি বলেন ৬ষ্ঠী পূজার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে বিজয়া দশমী দিনে (মঙ্গলবার) দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান, এই পাঁচ দিনে শ্রীমদ্ভগবদগীতা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

পূজা উপলক্ষে পুরো উপজেলায় প্রশাসনের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত। নিরাপত্তার জন্য উপজেলার দুই পূজা মন্ডপে সার্বক্ষণিক মনিটরিং টিম মাঠে থাকবে, এছাড়াও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীও সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ