• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে আওয়ামীলীগের কর্মী সমাবেশ ও গরীবদের মাঝে সহায়তা চেক প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2015   Friday

শুক্রবার রাঙামাটিতে আওয়ামীলীগের কর্মী সমাবেশ ও গরীবদের মাঝে সহায়তা চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

 

শহরের চম্পকনগরস্থ বাসভবনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা  আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সভাপতি দীপংকর তালুকদার।  এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা দীপক দেওয়ান, আবদুর রব ফরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী দেবী বড়ুয়া প্রমুখ। পরে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার উপস্থিত গরীব জনগনের নিকট ত্রাণ সহায়তার চেক প্রদান করেন।

 

 সভাপতির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ক্ষমতায় যাওয়ার লোভে পেট্রোল বোমা সন্ত্রাস করে এবং যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের জন্য খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট এখন জনগনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

 

তিনি  আরও বলেন, বিএনপি-জামাত জোটের সন্ত্রাসীরা পেট্রোল বোমা মেরে ১২২ জন সাধারন মানুষকে জীবন্ত দগ্ধ করে হত্যা করেছে। আর সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়া দুঃখ প্রকাশ না করে ১২২ জনের প্রাণ সংহারকে বলেছেন আন্দোলনে সামান্যে ক্ষতি হয়েছে। আর বিএনপি নেত্রী বলছেন, ২৬ মার্চ এক সাথে পালন করার জন্য যাতে রাজাকার এবং পেট্রোল বোমা নিক্ষেপকারীদের সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা যায়। খালেদার লোকজনই এখন হরতাল মানছে না, পালন করছে না। তবুও হরতাল দেয়া হচ্ছে সন্ত্রাসীদের দিয়ে যাতে মানুষ হত্যা করা যায়। দেশে যাতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা যায়। এতে করে খালেদা জিয়া জনবিচ্ছিন্ন হয়ে এখন আবুল-তাবুল বকছেন। তাই আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, এদেশের জনগনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ