• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জলবায়ুর প্রভাবে যৌবন হারিয়ে মরণ দশায় চেংগী নদী।

নূতন ধন চাকমা,পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2019   Thursday

জলবায়ুর প্রভাব পড়েছে খাগড়াছড়ির পানছড়িতেও। গেল কয়েক দশক ধরে অব্যাহত গাছ-বাঁশ কাটার ফলে মরণ দশায় চেংগী নদী।

 

সত্তর, আশির দশকে পানিতে টুইটম্বুর ছিল চেংগী নদী। গভীরতা ছিল অনেক। চলত শত শত নৌকা। সড়ক যোগাযোগ সুবিধা না থাকায় মালামাল পরিবহনের পরিবহনের প্রধান মাধ্যম ছিল নৌকা। নৌকায় মালামাল পরিবহন করত ব্যবসায়ীরা। এখন নৌকা চলাতো দূরের কথা ধান চাষের জন্যও পানি পাচ্ছে না কৃষক। নদীর দু’পাড় এখন শুধু বালুচর। প্রমত্ত চেংগী নদী হেঁটে পার হয় এলাকাবাসী।

 

অনেকের ধারনা,অব্যাহত কাঠ, বাঁশ কাটার, জুম চাষী অব্যাহত পাহাড়ে মাটি খুঁড়ে জুম চাষ করার ফলে পাহাড় উম্মুক্ত হয়ে পড়েছে এবং মাটি ক্ষয় হয়ে নদীর তলদেশ ভরাট করছে। তাই উপজেলার চেংগী নদী, পূজ গাং নদী, তারাবন ছড়া নদীর এখন মরন দশা। বৃষ্টি পানির সঙ্গে পাহাড়ের মাটি আর বালি এসে নদীর তলদেশ ভরাট করছে। নদী ভরাট হয়ে যাওয়ার কারনে বৃষ্টি হলেই বন্যায় প¬াবিত হয় নিুাঞ্চল। দেখা দেয় তীর ভাঙ্গন।

 

পানছড়ি উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণাংকর চাকমা বলেন- বৈশ্বিক জলবায়ুর প্রভাবের কারনে আষাঢ় মাসেও বৃষ্টির দেখা পাচ্ছেনা কৃষক। চে্গংী নদী,পূজগাং নদীসহ উপজেলার বিভিন্ন নদীগুলোতেও পানি কমে গেছে। তাই কৃষকরা প্রয়োজনীয় পানির অভাবে কৃষিকাজ করতে পারছেনা।

 

পানছড়ি উপজেলার বয়োবৃদ্ধ মধু মঙ্গল কাবারী ও করপ চন্দ্র কার্বারী বলেন,সত্তর, আশির দশকে নৌকা চলত। মালামাল পরিবহনের প্রধান মাধ্যম ছিল নৌকা। রাঙামাটি, মহালছড়ি, খাগড়াছড়ি, পানছড়ির ব্যবসায়ীরা নৌকায় করে মালামাল পরিবহন করত। আমরাও নৌকায় করে রাঙামাটি আসা-যাওয়া করতাম। তখন পানিতে পরিপূর্ণ ছিল চেঙ্গী নদী।

 

পানছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র বলেন,পাহাড়ে আগের মতো গাছ, বাঁশ নেই। বন দস্যুদের কারনে এমন দশা হয়েছে। মাটি ক্ষয় হয়ে নদীর তলদেশ ভরাট হয়েছে। এলাকার আবহাওয়া পরিবর্তন হয়েছে। গমর কালে অতিরিক্ত গরম, শীতকালে অতিরিক্ত শীত আর বর্ষা মৌসুমেও আগের মতো বৃষ্টি হয় না।

 

খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরী বলেন-পানি সুরক্ষার জন্য পানছড়ি উপজেলায় রাবার ড্যাম বসানো হলেও পরিবেশ সুরক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একদিকে বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর প্রভাব আর রাবার ড্যামের প্রভাবে পানছড়ি চেংগী নদীর এ অবস্থা হয়েছে। বর্ষায় নদীর দু’পাড় ভেঙ্গে যাচ্ছে। পাড় ভাঙ্গন রোধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপকারের পরিবর্তে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষক। অচিরেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ