• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2015   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। গড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় নিমার্ণাধীন ৫১ বিজিবি’র ব্যাটলিয়ন সদর দফতর নিয়ে পাহাড়ী সংগঠনগুলোর অব্যাহত ষড়যন্ত্র ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করা হয়। 

 

শাপলা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাহাজল ইসলাম সজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো: এরশাদ। এর আগে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্ত্বর পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। পরে শাপলা চত্ত্বরের প্রধান সড়কে সমাবেশ করে।

 

সমাবেশে বক্তারা বলেন, ইউপিডিএফ সমর্থিত দীঘিনালা ভূমি রক্ষা কমিটির নামে সন্ত্রাসীরা বিজিবি’র ব্যাটলিয়ন সদর দফতর স্থাপনের কার্যক্রম নিয়ে র্দীঘদিন ধরে বিরোধীতা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত রবিবার পদযাত্রার নামে পূর্ব পরিকল্পিতভাবে পাহাড়ীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায়।

 

অবিলম্বে বিজিবি ব্যাটলিয়ন সদর দফতর স্থাপন কাজ শেষ করা সহ হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ হরতাল-অবরোধ সহ কঠিন কর্মসূচী দিবে বলে হুশিয়ারী ইঙ্গিত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ