• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালায় জুম্মদের পদযাত্রায় গুলিবষর্ণের ঘটনায় বাসদ’র নিন্দা প্রকাশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2015   Sunday

খাগড়াছড়িতে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি” কর্তৃক আয়োজিত ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে পদযাত্রায় সরকারি বাঁধা এবং গুলিবর্ষণের ঘটনায় বাসদ (মার্কসবাদী), রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।

 

রোববার বাসদের জেলা সমন্বয়ক বোধিসত্ব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা, উন্নয়ন ইত্যাদির নামে সরকারিভাবে জুম্মদের জায়গা-জমি কেড়ে নেয়া নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিজিবি ক্যাম্প স্থাপনের নামে কোন আলাপ আলোচনা ও ক্ষতিপূরণ ছাড়া জুম্মদের জায়গা জমি দখল করে চলেছে। খাগড়াছড়ি জেলাধীন দীঘিনালায় বিজিবি ৫১ ব্যাটলিয়ন আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও যত্ন কুমার ও শশী মোহন কার্বারী পাড়ায় ২১টি জুম্ম পরিবারকে উচ্ছেদ করে সেখানে ক্যাম্প স্থাপন করেছে। জমি হতে উচ্ছেদ হওয়া গৃহহীন মানুষ বর্তমানে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। দেশের সুশৃংখল একটি বাহিনী দেশের আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হবে এটাই সকলে প্রত্যাশা ছিল। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিজিবি ৫১ ব্যাটলিয়ন সদর দপ্তরের জায়গা দখলের ঘটনা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

প্রেস বার্তায়, শান্তিপুর্ন পদযাত্রায় সরকারি বাঁধা এবং গুলি বর্ষণকারীদের শাস্তি প্রদান ও আহতদের সরকারিভাবে চিকিৎসার জন্য জোর দাবী জানানো হয়েছে। পাশাপাশি দীঘিনালা ভূমি রক্ষা কমিটি”র উত্থাপিত বিজিবি ৫১ ব্যাটলিয়ন সদর দপ্তর অন্যত্র স্থানান্তর, মিথ্যা মামলা প্রত্যাহার এবং উচ্ছেদ হওয়া ২১টি পরিবারকে পুনর্বাসনের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ