• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জয়কে অপরহরণ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটি কলেজে ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2015   Saturday

শনিবার প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয়ের বিএনপি-জামায়াত কর্তৃক যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার রাঙামাটি সরকারী কলেজে বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্রলীগ। 

 

ছাত্রলীগের রাঙামাটি সরকারী কলেজ শাখার দপ্তর সম্পাদক হামিদুর ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জেলা ছাত্রলীগ ও কলেজ শাখার ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের রাঙামাটি সরকারী কলেজ শাখার সভাপতি সজল দাস। বক্তব্যে দেন সংগঠনের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুলতান মাহম্মুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শুরুর আগে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ-মিছিল বের করা হয়।


সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে যুক্তলাষ্ট্রে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বলেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করা হলে বিএনপি-জামায়াতকে চিরতরে নিশ্চিহৃ করে দেয়া হবে এবং এ অপহরনের দায়ে খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের একাধিক গুরুত্বপুর্ন পদে থাকা ব্যক্তিদের বিচারের মূখোমূখী করার দাবি জানান।

 

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের সুষ্ঠধারাকে রক্ষা ও বর্তমান মহাজেট সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ