• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে সন্তু লারমা গাড়িবহরে হামলা প্রতিবাদে
রুমায় শুক্রবার থেকে ৪৮ঘন্টার হরতালের ডাক দিয়েছে জেএসএস

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2015   Thursday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার গাড়ি বহরের হামলার  প্রতিবাদে বান্দরবানে রুমা উপজেলায় শুক্রবার সকাল থেকে ৪৮ঘন্টার অভ্যন্তরীন সড়ক ও নৌপথে হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

 

বৃহস্পতিবার পাহাড়ী ছাত্র পরিষদের রুমা থানা শাখার সভাপতি মংমিন মারমার সভাপতিত্বে হরতালের সমর্থনে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন পিসিপি নেতা মংমিন মারমা, ফ্রান্সিস ত্রিপুরা, জেএসএস নেতা লুপ্রু মারমা, থোয়াইসানু মারমা ও মংমংসিং মারমা প্রমুখ।

 

বক্তারা বলেন, পূর্বে ঘোষিত তিন দিনের সরকারি সফরে ১১মার্চ বুধবার দুপুরে সন্তুলারমা বান্দরবানে পৌঁছালে বান্দরবানে বালাঘাটা বাজার এলাকায় সন্তু লারমার গাড়ি বহরের পেছনে থাকা একটি খোলা জীপে হামলা চালায় “জাগো পার্বত্যবাসী” নামে একটি বাঙালি সংগঠনের নেতাকর্মীরা। এতে জনসংহতি সমিতির ১১জন নেতাকর্মী আহত হন। এই ঘটনার প্রতিবাদে জনসংহতি সমিতি দোকানপাট ও অফিস-আদালতবন্ধসহ ৪৮ঘন্টার হরতালের ডাক দেয়া হয়েছে।  

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বান্দরবানে আগমন ও পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, অপহরণ বন্ধের প্রতিবাদে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিনের হরতালের ডাক দেওয়া হয় জাগো পার্বত্যবাসি ব্যানারে। সন্তু লারমার আগমনকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙ্গালি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাহাড়ি-বাঙ্গালি উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ