• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

বিগত নির্বাচনে আওয়ামীলীগের সাথে যারা বেঈমানি করেছিল তাদের পরিনতি ডাষ্টবীনে টাই হয়েছে — পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2014   Saturday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার বান্দরবানে যে উন্নয়ন করেছে তা জনগন সুষ্পষ্টভাবে দেখতে পাচ্ছে। তারই উন্নয়নের অংশ হিসেবে অতি অল্প সময়ের মধ্যে বান্দরবানে প্রাইমারী ট্রেনিং সেন্টার,নার্সিং কলেজ এবং প্যারামেডিকেল কলেজ চালু করা হবে। তিনি আরও বলেন, আওয়ামীলীগের বাইরে গিয়ে কোন নেতা-কর্মী কোন সুফল বয়ে আনতে পারেনি। তাই বিগত নির্বাচনে আওয়ামীলীগের সাথে যারা বেঈমানি করেছিল তাদের পরিনতি এখন ডাষ্ট বিনে টাই হয়েছে। শনিবার যুবলীগের বান্দরবান সদর উপজেলা ও শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন  প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। বঙ্গবন্ধু উন্মক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে শহর যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা,সহ সভাপতি পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সহ সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজি মোঃ মজিবর রহমান,যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ। বক্তব্যে দেন কেন্দ্রীয় যুবলীগ নেতা আবদুল্লা আল মামুন,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারন সম্পাদক শামসুল ইসলাম,যুব নেতা চৌধুরী প্রকাশ বড়–য়া সহ আওয়ামী যুবলীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলন শুরুর পুর্বে জাতীয় সংগীতের মাধ্যমে যথা যোগ্য মর্য্যদায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর আরও বলেন বান্দরবানে আওয়ামীলীগের অর্জনকে তথাকথিত বিরোধী দল ক্ষমতায় আসার পর তা ম্লান করে দিয়েছিল। কারণ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বান্দরবানে যে মহিলা কলেজ স্থাপন করা হয়েছিল,বিএনপি ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দেয়। তবে জননেত্রী শেখ হাসিনার সরকার পুনঃরায় ক্ষমতায় আসলে বন্ধ হওয়া মহিলা কলেজকে চালু করে বর্তমানে সরকারী মহিলা কলেজ হিসেবে পরিণত করেছে। বর্তমানে এ কলেজে শত শত মেয়ে শিক্ষা গ্রহন করছে। তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা সভা-সমাবেশে রুচিশির বক্তব্য রাখুন। অন্যথায় আওয়ামীলীগের নেতা কর্মীরা তার জবাব দিতে বাধ্য হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ