• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হিল উইমেন্স ফেডারেশন দীঘিনালায় শাখায় সভাপতি এন্টি ও সাধারন সম্পাদক ডেইজি নির্বাচিত

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2014   Tuesday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার তৃতীয় কাউন্সিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে এন্টি চাকমাকে সভাপতি, ডেইজি চাকমাকে সাধারণ সম্পাদক ও অপসরী চাকমাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট হিল উইমেন্স ফেডারেশন দীঘিনালা উপজেলা শাখা গঠন করা হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কাউন্সিল উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন  নারী নেত্রী মেনাকি চাকমা। সমাবেশে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা, যুবনেতা লালন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক জহেল চাকমা. নারী নেত্রী ডেইজি চাকমা ও রেকিনা চাকমা প্রমূখ । সমাবেশ শেষে সবাইয়ের উপস্থিতিতে এন্টি চাকমাকে সভাপতি, ডেইজি চাকমাকে সাধারণ সম্পাদক ও অপসরী চাকমাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট হিল উইমেন্স ফেডারেশন দীঘিনালা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, সমাবেশে বক্তারা বলেছেন, পার্বত্য চুক্তি পাহাড়ী জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। তাই যুগ যুগ ধরে অবহেলিত পাহাড়ী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় পূর্ণ স্বায়ত্তশাসনের কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠী আজ নানা সংকটে জর্জরিত।  শাসক গোষ্ঠী তার বিভিন্ন বাহিনীর মাধ্যমে একের পর এক সংকট সৃষ্টি করে পাহাড়ী জনগোষ্ঠীকে নিষ্পেশিত করতে গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। দীঘিনালার বাবুছড়া ও বাঘাইছড়ির গঙ্গারাম এলাকায় বিজিবি’র সদর দপ্তর স্থাপনের নামে ভূমি বেদখল এবং পাহাড়ীদের উচ্ছেদের ষড়যন্ত্র তারই অংশ। তাই শাসক গোষ্ঠীর এই ষড়যন্ত্র মোকাবেলার মাধ্যমে জাতির অস্তিত্ব রক্ষা এবং অধিকার প্রতিষ্ঠা করতে হলে নারী পুরুষ সম্মিলিতভাবে আন্দোলন করতে হবে। বক্তারা বলেন, আমরা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বতস্ত্র জাতিস্বত্তার স্বীকৃতি চেয়েছিলাম। পরিতাপের বিষয় সরকার তা বাস্তবায়ন না করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে স্বীকৃতি দিয়ে পাহাড়ী জনগোষ্ঠীর ওপর বাঙ্গালী জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে। বক্তাগন আরও বলেন, বেগম রোকেয়া সামাজিক সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে এসেছিলেন বলেই আজ দেশের নারী সমাজ পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে। তাই বেগম রোকেয়াকে অনুসরন করে হিল উইমেন্স ফেডারেশনের নেতৃত্বে পাহাড়ী নারী সমাজে সর্বক্ষেত্রে জাগরণ সৃষ্টি করার জন্য বক্তাগন উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

 –হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ