• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতীয় পার্টির খাগড়াছড়ি পৌর আহবায়ক কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2014   Monday

জাতীয় পার্টির খাগড়াছড়ি পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলমকে আহবায়ক, মো. নুরনবীকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট পৌর আহবায়ক কমিটি গঠিত হয়। সোমবার খাগড়াছড়ি পৌর জাতীয়পাটি আহবায়ক ইঞ্জিনিয়ার মো: খোরশেদ আলমের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সাংগঠনিকভাবে জাতীয় পার্টি ও হুসেইন মুহাম্মদ এরশাদের হাতকে আরও বেশী শক্তিশালী করা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সোমবার খাগড়াছড়ি পৌর জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠিত হয়। গত বুধবার জেলা শহরের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে বিএসপিআই’র সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভার মাধ্যমে পৌর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলমকে আহবায়ক, মো. নুরনবীকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন জেলা জাতীয় পার্টির আহবায়ক মুহাম্মদ ইসহাক ও সদস্য সচিব ফিরোজ আহমেদ। আহবায়ক কমিটিতে অন্যান্যরা হলেন,যুগ্ম আহবায়ক যথাক্রমে-উপেন মোহন ত্রিপুরা, ছোট্ট খীসা, মো. আলমগীর হোসেন, সানাউল করিম ভূট্টো, বাবলা ভট্টাচার্য্য ও সাজু মারমা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক মানবেন্দ্র খাস্তগীর, সদর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম জামাল, পানছড়ি উপজেলা কমিটির আহবায়ক জোহর আলী, জেলা মহিলা পার্টির সভানেত্রী ফুলবানু ও সাধারণ সম্পাদিকা হ্যাপী চাক্মা  প্রমূখ। এসময় নবগঠিত আহবায়ক কমিটি ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম সভায় জাতীয়পার্টিকে আরও বেশী শক্তিশালী করে জেলা কমিটির সমন্বয়ে একটি শক্তিশালী পৌর কার্যকরী কমিটি উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ