• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

আদিবাসী দিবস পালনের প্রতিবাদে ঢাকায় পার্বত্য নাগরিক পরিষদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2018   Thursday

বাংলাদেশের সংবিধান পরিপন্থি ও সরকারের জারিকৃত প্রজ্ঞাপন অবজ্ঞা করে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাব সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালে সমাবেশে প্রধান অথিতি ছিলেন,পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা,ইঞ্জিঃ আলকাছ আল মামুন ভূঁইয়া।

 

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি ইঞ্জিঃ শাহাদাৎ ফরাজি সাকিবের সভাপতিত্ব বিশেষ অথিতি ছিলেন,তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব-মো:আক্কাছ আলী খান,পার্বত্য নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি মো:ফয়েজ উদ্দিন আহমেদ,পার্বত্য নাগরিক পরিষদের যুগ্ন মহাসচিব ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,শেখ আহাম্মদ (রাজু),পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের তত্বাবধায়ক উপদেষ্টা আব্দুল হামিদ রানা এবং পিবিসিপির কেন্দ্রীয় সভাপতি মো:ইবরাহিম মনির, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রয়ি দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর কমিটির নেতা ইব্রাহিম খলিল অপি,আলামিন প্রমুখ।

 

সমাবেশে প্রধান অথিতির বক্তব্য আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন”আদিবাসী শব্দটিকে রাজনৈতিকভাবে বেশ স্পর্শকাতর”, ২০০৯ সালে সাংবিধানিক ভাবে  বলা হয়েছে যে বাংলাদেশে কোন  আদিবাসী নেই। তার পরও কিছ বুদ্ধিজীবী নামের পরজীবি নির্লজভাবে  উপজাতিদেরকে আদিবাসী বলে সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে।  তিনি সংবিধান লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ