• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মামলা প্রত্যাহার ও খুন অপহরণ চাঁদাবাজি বন্ধের দাবীতে ঢাকায় নানিয়ারচরবাসীর সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2018   Sunday

রাঙামাটির নানিয়ারচরে খুন, অপহরণ, মুক্তিপণ ও চাঁদা আদায়ের প্রতিবাদে এবং নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার ঢাকায় সংবাদ সম্মেলনকরেছে এলাকাবাসী।

 

নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  কমেন্দু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরে নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা। এসময় সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ বিকাশ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কমেন্দু চাকমা, বড়পুলপাড়ার মুরুব্বী উদয় শংকর কার্বারী, সাপমারা গ্রামের মুরুব্বী সঞ্চয় চাকমা, জগনাতুলি গ্রামের মুরুব্বী মিন্টু চাকমা, নানিয়ারচর সদর ইউপি সদস্য বাবুল চাকমা ও সাবেক্ষ্যং ইউপি সদস্য জীবন আলো চাকমা।

 

সংবাদ সম্মেলন থেকে সন্ত্রাসীদের খুন, অপহরণ, চাঁদাবাজিসহ সকল অপকর্মবন্ধ করে এলাকার জনগণের জান-মালের নিরাপত্তা বিধান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের বিরুদ্ধে দায়েকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবি জানানো হয়েছে। এছাড়া আগামী ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ও ১৪ সেপ্টেম্বর ঢাকায় প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, গেল বছর ১৬নভেম্বর  থেকে তথাকথিত গণতান্ত্রিক ইউপিডিএফ নামধারী বহু মামলার ওয়ারেন্টভূক্ত ফেরারী আসামীসহ সশস্ত্র একদল সন্ত্রাসী একটি বিশেষ মহলের ছত্রছায়ায় রহস্যজনক পন্থায় নানিয়ারচরে দৃশ্যপটে আভির্ভূত হয়। সেই দিন থেকে আজ অবধি উক্ত সন্ত্রাসী গোষ্ঠী নির্বিচারে খুন, অপহরণ, মুক্তিপণ আদায়, বেপরোয়া চাঁদাবাজি ও বিভিন্ন অবর্ণনীয় সমাজ বিরোধী কার্যকলাপের কারণে পুরো নানিয়রচর এলাকা এক নৈরাজ্যকর ও আতঙ্কজনক জনপদে পরিণত হয়েছে। বর্তমানে এলাকার মানুষ অফিস, আদালত, হাট-বাজার থেকে শুরু করে কোথাও নিরাপদে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন না।

 

লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার খুন হওয়ার ঘটনায় চার ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি (চেয়ারম্যান-মেম্বার) ও সাধারণ জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার ঘটনায় নিন্দা ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ