• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে ঢাকায় পিসিপির বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2020   Friday

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষক ও তাদের রক্ষক ক্ষমতাশালী দূর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও শ্রমজীবী ফ্রন্ট।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ( পিসিপি  দপ্তর সম্পাদক রজেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

মিছিল পরবর্তী সমাবেশে পিসিপির সাধারণ সম্পাদক সুনয়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমজীবী ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা ও পিসিপি সভাপতি বিপুল চাকমা।

 

বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে যেভাবে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে তা উদ্বেগজনক এবং পরিকল্পিত বলে মনে হয় । শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে ধর্ষণকে জাতিগত নিপীড়নের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে অপরাধের পর অপরাধীরা পার পেয়ে যায়। যেভাবে অপরাধের ঘটনাগুলো পর পর ঘটছে এবং অপরাধীরা পার পাচ্ছে তাতে বুঝা যায় যে প্রশাসনের সরাসরি ইন্দন ও মৌণ সমর্থণ ছাড়া সম্ভব নয়।

 

বিচারহীনতার সংস্কৃতি ফলে নারী নিপীড়ন পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ক্রমাগত বাড়ছে অবিহিত করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এ যাবত যত ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা ঘটেছে তাতে কোনো ঘটনার বিচার হয়নি। এই বিচার না হওয়ার কারণে অপরাধীরা বারবার একই অপরাধ সংঘটিত করার সাহস পাচ্ছে । এর নৈতিবাচক প্রভাব সমতলেও সমানভাবে পড়ছে।

 

১৯৯৬ সালে হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহরণের বিচার হলে অপরাধের তালিকা এত লম্বা হতো না। সম্প্রতি বান্দবানের লামা উপজেলায় এক পাহাড়ি তরুনী, খাগড়াছড়ির মহালছড়িতে এক স্কুল পড়ুয়া পাহাড়ি ছাত্রী এবং সাজেক ও পানছড়ির মরাটিলায় নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু কোনটিই সেভাবে পত্র পত্রিকায় আসেনি। বরং প্রশাসন বরাবরই এসব ঘটনা ধামাচাপা দিতে প্রচেষ্টা করে বলে বক্তারা অভিযোগ করেন।

 

বক্তরা অবিম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করার জন্য চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ