• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শুভলংসহ বিভিন্ন এলাকা থেকে ছাত্র ও যুবদলের শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2014   Friday

রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে গতকাল শুক্রবার যুবদল ও ছাত্র দল থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। শুভলং বাজার চত্বরে শুভলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুশান্ত চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ আশুতোষ বড়ুয়া, রফিকুল মওলা, অভয় প্রকাশ চাকমা, বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেনং রাখাইন, সাধারণ সম্পাদক সুবির কুমার চাকমা, জেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ ছালেক উদ্দিন, মনির হোসেন, জাহাঙ্গীর আলম, সুবলং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি’র সহযোগী সংগঠন যুবদল-ছাত্রদল থেকে আওয়ামী লীগে যোগদানকারীদের পক্ষে মোঃ মাসুম হোসেন ও মোঃ ইউসুফ। সমাবেশের শুভলং ইউনিয়নসহএর বিভিন্ন এলাকা থেকে যুবদল-ছাত্রদলের প্রায় শতাধিক নেতা কর্মী সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের হাতে ফুল ও নৌকা প্রতীক উপহার দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য এলাকায় যারা ভোটে জেতার জন্য অস্ত্রের মুখে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে, তারা কোনদিনই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পাবে না। অস্ত্রধারী ও সন্ত্রাসীদের লালনকারীরা  জনগনের বন্ধু হতে পারে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ জনগনের শক্তিতে বিশ্বাস করে। আমরা জনগনের পাশে আছি থাকব। তিনি বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে এ পার্বত্য এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। তিনি মহল বিশেষের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হয় এমন আচরণ করবেন না। তাহলে জনগন তার সমুচিত জবাব দেবে। তিনি জনগনের কল্যানে বাস্তবায়নাধিন উন্নয়ন কর্মকান্ডের বিরোধীতাকারী অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিযে যেতে সকলকে আহবান জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ