• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সিএইচটি কমিশনের হানা শামসের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2014   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন(সিএইচটি কমিশন)-এর কো-অর্ডিনেটর হানা শামস আহমেদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদখাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বিজয় চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে চঙ্গী স্কোয়ারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য সচিব রিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শিখা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক সুভাষ চাকমা।অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য এল্টন চাকমা। এর আগে একটি বিক্ষোভ-মিছিল খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর থেকে শুরু হয়ে মিছিলটি নারাঙহিয়া, উপজেলা হয়ে চঙ্গী স্কোয়ারে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে চেঙ্গী স্কোয়ার থেকে মিছিলটি আবারও স্বনির্ভর এসে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন, গত ২৫ আগস্ট সন্ধ্যার সময় বান্দরবানে এক বান্ধবীসহ বেড়াতে গেলে বান্দরবান-চিম্বুক সড়কের সাকুরা রিসোর্টের কাছে তথাকথিত সমঅধিকার নামধারী সেটলার বাঙালিরা হানা শামস আহমেদের উপর হামলা চালায় ও তাকে মারধর করে। হামলার আগে ডিবি সদস্যরা নিরাপত্তা দেয়ার নামে সবসময় তাঁর আশে-পাশে থাকলেও হামলার সময় সবাই কেটে পড়ে। এতেই হামলার সাথে প্রশাসনের যোগসাজশের প্রমাণ মিলে। বক্তারা হানা শামসের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার ৩দিন পরও এখনো হামলাকারীদের কাউকে গ্রেফতার না করায় উদ্বেগ প্রকশ করেন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ