• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    
 
ads

লংগদুতে আটক ইসলামী ছাত্রী সংস্থার ৭ কর্মীকে জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2018   Tuesday

লংগদুতে নাশকতার অভিযোগে আটক ইসলামী ছাত্রী সংস্থার ৭ নারী কর্মীকে মঙ্গলবার  রাঙামাটির আদালতে হাজির করা হয়েছে। এতে আদালতের কাছে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তাদের জেল হাজতে  প্রেরণের নির্দেশ দেন ও দিয়ে আগামী ১ লা এপ্রিল মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেছেন।

 

উল্লেখ্য,গেল সোমবার রাঙামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লক এলাকার রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণির বাসা থেকে নাশকতার উদ্দেশ্য গোপণে বৈঠক করার সময় ইসলামি ছাত্র সংস্থার ৭ জন নারী কর্মীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণের জিহাদি জিহাদী বই, লিফলেট, চাদাঁ আদায়ের রশিদসহ  সরকার বিরোধী বই উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন শাহানাজ (২৭), নাছিমা আক্তার (৩০), মাহমুদা (২৯), তাহসিনা ফাতিমা (২৪), মিহতাহুল জান্নাত (২১), সাহিদা আক্তার (২৫) এবং  রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও ওসমান গণির স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি(৩৮)। পুলিশের অভিযানের টের পেয়ে বাড়ীর মালিক ওসমান গনি পালিয়ে যেতে সক্ষম হয়।

 

লংগদু থানার মামলা তদন্তকারী কর্মকর্তা(আইও) মোঃ মহিউল ইসলাম জানান, রাঙামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লক এলাকা থেকে নাশকতার অভিযোগে ইসলামী ছাত্রী সংস্থার ৭ নারী কর্মীদের  আটক করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে আদালতের রাঙামাটির অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে হাজির করা হয়েছে। এতে পুলিশ আদালতের কাছে আটককৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। তবে বিজ্ঞ আদালত  রিমান্ডের আবেদন না মঞ্জুর করে আটকৃতদের জেলা হাজতে প্রেরনের নির্দেশ দেন এবং আগামী ১ লা এপ্রিল মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।

 

তিনি আরো জানান, আটককৃতরা সবাই উচ্চ শিক্ষিতা। এদের মধ্যে একজন এমবিবিএসের ফাইনাল পরীক্ষা দিয়েছেন, একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  মাষ্টার্সের শিক্ষার্থী ও রাঙামাটি সরকারী কলেজের অনার্সের শিক্ষার্থী রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ